
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেটের লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকৃপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেষেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট লাইন চালু বলে গণ্য হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
