দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৪৬৭ নবীন নাবিকের শপথ

ডেস্ক নিউজঃ বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে তাঁদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন নাবিকদের সালাম গ্রহণ করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে নবীন নাবিকরা সুসজ্জিত মার্চপাস্টে অংশ নেন। এ সময় তাদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান।

পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বি-২০২৬ ব্যাচে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হন মো. সেজান মাহমুদ। তিনি লাভ করেন ‘নৌ-প্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *