
ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।
দুদক সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। ৭টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া ৬টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।
তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪.৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লক্ষ ৮৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া ১৫৬টি ব্যাংকে ১ হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে চারজনের নামে (শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে।
