ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য যাচাই এবং দালাল বা তৃতীয় পক্ষের সেবা নেওয়া কিংবা বাড়তি অর্থ প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেয় মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস জানায়, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।
ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির শরণাপন্ন হওয়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস আরও বলেছে, ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *