নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

ক্রীড়া ডেস্ক : নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে দায়িত্ব পালন করবেন তারা।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। অন্যদিকে, টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়ায় দুই আম্পায়ারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।

এক বিবৃতিতে বিসিবি জানায়, নেপাল প্রিমিয়ার লিগের ২০২৬ আসরের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে আম্পায়ার্স বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *