সাইমনঃ
বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে এক গৌরবোজ্জ্বল সংযোজন হিসেবে শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক জনাব তালুকদার রুমী (এলএলবি, এলএলএম) জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করায় বিভিন্ন মহলে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার বইছে।
বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তালুকদার রুমী শুধু একজন দক্ষ সম্পাদকই নন, তিনি অত্যন্ত সাদা মনের, মানবিক ও সাংবাদিকবান্ধব একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিক সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।
তাঁর এই অর্জন দেশের সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের নেতারা। তারা আরও বলেন, একজন যোগ্য, অভিজ্ঞ ও মানবিক সাংবাদিক হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভ তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্বীকৃতি।
উল্লেখ্য, জনাব তালুকদার রুমী বর্তমানে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সত্য প্রকাশের সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য।
এছাড়াও দৈনিক জন জাগরণ ও দৈনিক সত্যের সন্ধান (DStv24) পরিবারের পক্ষ থেকেও তাঁকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে। সংবাদকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে সাংবাদিক সমাজকে আরও সমৃদ্ধ করবেন।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভের এই অর্জন তাঁর কর্মময় জীবনে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন অনেকে।
