এবিজি ইউনিভার্সিটি কাপের চ্যাম্পিয়ন ইউল্যাব

খেলাধুলা ডেস্কঃ সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

আজ শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলায় ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধ্বংসস্তূপে পরিণত হয় সোনারগাঁও। আরিফুর রহমান ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি সোনারগাঁওয়ের ব্যাটাররা। দলীয় ৩৩ রানে ৬ উইকেট হারায় তারা।

সেখান থেকে সোনারগাঁওয়ের হয়ে শেষ পর্যন্ত ১৫২ রান করতে পারেন ইয়াসিন ভূঁইয়া ও আসিফ হাসান।

আসিফের ২৯ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৮ রান করেন ইয়াসিন। ইউল্যাবের হয়ে শরীফুলের ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন আরিফুল।

এর আগে জয়ের অর্ধেক কাজ সেরে রাখেন ইউল্যাবের ব্যাটাররা। বিশেষ করে ফারহান জানি। তার বিধ্বংসী সেঞ্চুরিতেই নিজেদের ইনিংসে রানের পাহাড় গড়ে ইউল্যাব। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে ২০৫ রান করেছিল তারা।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বিধ্বংসী ইনিংস খেলেছেন ফারহান। সোনারগাঁওয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭৮.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১১ ছক্কা ও ৩ চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *