প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন তাওহীদ হৃদয়।

এছাড়া, দলে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর পরের দুই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *