আমার মৃত্যুর পর সব সম্পত্তি পাবে তামিল জনগণ : রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা আর দর্শকের ভালোবাসা দুটিই রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারের বড় শক্তি। একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা এই অভিনেতা আজ কোটি টাকার মালিক। তবে মৃত্যুর পর সেই সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবারের হাতে নয়, বরং তুলে দিতে চান তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে।

ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই সুপারস্টার। তামিল সিনেমার দর্শকদের কাছে রজনীকান্ত কেবল একজন অভিনেতা নন, ভালোবাসার আরেক নাম। দীর্ঘ অভিনয়জীবনে তার সিনেমার টিকিট কিনে যারা তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন, তাদের প্রতিই কৃতজ্ঞতা জানাতে চান তিনি।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত জানিয়েছেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’

তামিলনাড়ুর মানুষের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানাতে গিয়ে অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমার দেখার জন্য টিকিট কেটেছে।’ দর্শকের সেই ভালোবাসাকেই নিজের সাফল্যের অন্যতম ভিত্তি মনে করেন রজনীকান্ত। এবার তাদের জন্যই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *