অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *