২০২৬ নির্বাচনে ওয়েলস পার্লামেন্টে পাখি মার্কায় বাংলাদেশিদের সমর্থন চাইলেন মো: নুরুল ইসলাম


এম আর বাবুল বাংলাদেশ থেকে : সিলেট মৌলভীবাজারের কৃতি সন্তান আগামী সাতই মে ওয়েলস পার্লামেন্টের নির্বাচনে বাংলাদেশি হয়ে লড়ছেন হারমাঈন ট্রাভেলস এর সিইও সাবেক গভর্নর মাইন্ডী প্রাইমারি স্কুল, বর্তমান গর্ভনর সেইন্ট জুলিয়ান হাইস্কুল নিউপোর্ট ও চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিউপোর্ট সাউথ ওয়েলস মো: নুরুল ইসলাম। এখন পর্যন্ত কোন বাংলাদেশী ওয়েলস পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। তবে ২০২৬ সালের নির্বাচনে চমক আসতে পারে ইউ কেতে বসবাসরত বাংলাদেশীদের ধারণা। সৃষ্টি হতে পারে বাঙালিদের নতুন অধ্যায়। বদলে দিতে পারে সুদীর্ঘ দিনের ইতিহাস। আসন্ন নির্বাচনে বিজয়ী হতে প্রতিটি দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রাথী মো: নুরুল ইসলাম। ইতিমধ্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিগত এবং বর্তমানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছে। পক্ষান্তরে এবার বাংলাদেশীদের জন্য আসছে সুবর্ণ সুযোগ। তিনি আসন্ন নির্বাচনে বিজয়ী করা সহ বাংলাদেশ সহ যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
মুঠোফোনে প্রার্থী মো: নুরুল ইসলাম জানান, আমি আসন্ন নির্বাচনে প্রিয় বাংলাদেশীদের আকুন্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের একটু সহযোগিতা পেলে বাংলাদেশীদের পক্ষে এই প্রথম কোন বাঙালি ওয়েলস পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ ঘটবে। এতে ইউ কেতে বসবাসরত বাঙালিদের সার্বিক সহযোগিতা করার সুযোগ আসবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *