চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলোকদিয়া বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আক্তাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *