
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিলো বিগত আওয়ামী সরকার৷ জবাবদিহিতা থাকায় বর্তমান সরকারের আমলে সেই সুযোগ নেই।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ডিআরইউ মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক গণ সংলাপে তিনি এসব কথা বলেন৷
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার সুযোগ থাকায় জাপানসহ উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান রিজভী৷
তিনি বলেন, জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখানে আলোচনার সবচেয়ে বড় একটি ইস্যু হলো এনার্জি সেভিং। গ্লোবাল ক্রাইসিস চলছে, বাংলাদেশ এর জন্য দায়ী নয়। আমাদের রান্নাঘরের চুলা জ্বলা শুরু হয়েছে। হতাশার কিছু নাই। আমরা এগিয়ে যাবো। চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে সংকট কাটবে বলেও জানান রিজভী।
তিনি বলেন, অনেক চরাঞ্চল বিদ্যুতের আওতার বাইরে আছে। বস্তিতে রিকশাওয়ালা ছেলে-মেয়েকে বিদ্যুৎ শেয়ার করে পড়াশোনা করাচ্ছেন। ক্যাবের প্রচেষ্টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে ভাবনা দারুণ।
