আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার পর দুই লাখ নয়, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহিনীটি। তবে এ ঘটনার স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ইরানের অনুমোদনহীন একটি পথে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়। এতে জাহাজ দুটিতে ব্যাপক বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল বিশাল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণ ও আগুনের পর জাহাজটি উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।
তবে ট্যাংকার দুটির নাম কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি।
এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, উপসাগরে একটি ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে ইরানের ঘোষিত ঘটনার সঙ্গে ওই হামলার সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয় সংস্থাটি।
ইউকেএমটিও জানিয়েছে, হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন।
মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে দেশটির অনুমোদিত রুট ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved