যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাবের মধ্যে গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান। রবিবার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স’-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার কৌশলগত সমুদ্রপথটিতে ‘বিধি লঙ্ঘনকারী’ হিসেবে চিহ্নিত ১৯টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি। অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টার জেরে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে ৭টি জাহাজের ওপর এই হামলা চালানো হয়।
ট্রাম্প যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার দাবি করছিলেন, ঠিক তখনই এই হামলার ঘটনাগুলো ঘটল। ইরানি কর্মকর্তারা বলছেন, এসব অভিযান ওয়াশিংটনের দাবির সম্পূর্ণ বিপরীত। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছেন, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই এলাকা অতিক্রম করলে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়বে।
সাম্প্রতিক কয়েক ঘণ্টায় প্রণালির দক্ষিণে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর দিকে ইরানের বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved