ডেস্ক নিউজঃ এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ বুধবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এর আগে গতকাল মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রোববার (২২ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমিয়েছিল সংগঠনটি।
অর্থাৎ দুই দফায় দাম কমানোর পর টানা দুই দিন বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তবে বুধবার আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিলো বাজুস। মঙ্গলবারের নির্ধারিত দামের তুলনায় বুধবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved