ক্রীড়া ডেস্ক : কুঁচকিতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এর ফলে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাঁ দিকের কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।
এ প্রসঙ্গে বায়েজিদুল বলেন, চোটের অবনতি ঠেকাতে মুশফিকের এখনই বিশ্রাম প্রয়োজন। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। এ কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে এবার সিরিজের শেষ ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে। ফলে সেঞ্চুরিয়ন টেস্টের আগে একাদশ সাজাতে বাড়তি ভাবনায় পড়তে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ দল। মুশফিকের না থাকা সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ শিবিরে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved