ডেস্ক নিউজঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।
আজ বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। বস্তিবাসীর দাবি, আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, আগুন পুরোপুরি নেভানো ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।
তিনি বলেন, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণের কাজ শেষ করতে সারাদিন লেগে যেতে পারে।
মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাদের কাছে আসেনি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। সেই তল্লাশির পর হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, সাততলা বস্তিতে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং ২০২৫ সালেও আগুন লেগে বহু ঘর পুড়ে যায়।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved