ডেস্ক নিউজঃ পটুয়াখালীর গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে তরমুজ চাষের জমি ইজারা নিয়ে সংঘাত এড়াতে প্রয়োজনে চাষ বন্ধ রেখে লাল নিশান টাঙানোর পরামর্শ দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোরবার (৮ নভেম্বর) গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।
চরাঞ্চলে তরমুজ চাষের জমি ইজারা নিয়ে সম্ভাব্য বিরোধের বিষয়ে নুরুল হক নুর বললেন, গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে প্রতিবছর ব্যাপক পরিমাণে তরমুজ চাষ হয়। আগে এসব চরে এক মৌসুমের জন্য জমি ইজারা নিয়ে চাষাবাদ করা হতো। তবে বিভিন্ন কারণে এবার এখন পর্যন্ত জমি ইজারা দেওয়া হয়নি।
তিনি বলেছেন, সরকারি দল, জোট ও এলাকার জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব আছে, যাতে চর নিয়ে কোনো ধরনের মারামারি, হানাহানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রয়োজনে এসব চরে তরমুজ চাষ বন্ধ রেখে লাল নিশান টাঙিয়ে দেওয়া হোক। তবু কোনোভাবেই সংঘাত হতে দেওয়া যাবে না।
চর দখল ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানালেন, অতীতে যারা এসব চর দখল করে ভোগদখল করেছেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করেছেন, তাদের কেউ কেউ এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে ভিডিও তৈরি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved