নিজস্ব প্রতিবেদক :
শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাতে
শের-ই-বাংলা একে ফজলুল হক সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীর অভিজাত হোটেল অরনেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সংগঠক
জি এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, জিসাজের চেয়ারম্যান রেজাবুদ্দৌ দৌলা চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, জিসাজের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, সংগঠনের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, অনুস্ঠান আয়োজক ছিলেন শফিক উদ্দিন অপু, বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন (পিডিজি) হেলেন এ নাসরিন, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থাপনা করেন মানবাধিকার সংগঠনের মো. মঞ্জুর হোসেন ঈসা। পরে সমাজের বিভিন্ন স্তরের স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য গুণীদের হাতে শের-ই বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এর মধ্যে দেশের বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো. লিমিটেড পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, সফল সংগঠক হিসেবে সাংবাদিক জ. ই. বুলবুল, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, চিকিৎসায় সেবায় অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, স্বাস্থ্য ও সমাজ সেবায় মো. মজিবুর রহমান সহ আরো অনেকে।
শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যাগে আলোচনা সভায় বক্তারা শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন।
তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের স্মরণীয় গুণীদের নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত আয়োজন করা প্রয়োজন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved