আন্তর্জাতিক ডেস্ক : রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে হুথিদের ছোঁড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেয় প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই আরও বিস্তারিত জানাবে।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা ইয়েমেনি গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান শত্রুতামূলক পরিস্থিতির মধ্যে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোঁড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
পৃথক বিবৃতিতে জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণ অঞ্চলের দিকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।
রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জোটটি জানিয়েছে, তবে ড্রোনটির উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।
ইয়াসমিনের হুথি গোষ্ঠীর চালানো হামলা বৃদ্ধির খবরের মধ্যেই এই ঘোষণাগুলো সামনে আসে।
শুক্রবার সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিনকি পশ্চিম সৌদি আরবের দিকে নিক্ষিপ্ত হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেন।
বৃহস্পতিবার জোটটি জানিয়েছিল, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী রিয়াদের দিকে হুথিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক ঘাটিতে চালানো একের পর এক হামলার দায়িত্ব স্বীকার করেছে হুথিরা।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা নিয়ন্ত্রণ করা হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করতে ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved