বিনোদন ডেস্ক : দিন কয়েক আগে যখন অ্যানিমেশন টিজার আসে, তখনই ঘোষণা ছিল, অফিশিয়াল টিজার আসছে। অবশেষে আজ সন্ধ্যা ৭টার দিকে শাকিব খান ও চরকির ইউটিউব চ্যানেলে এসেছে ‘রকস্টার’–এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান–পতনের গল্প।
এর আগের ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়। এবার টিজারে পাওয়া গেল তাঁর নতুন লুকের বিস্তারিত। কয়েক কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ থেকে ‘তাণ্ডব’–এ নিজেকে নিয়ে নতুন নতুন নিরীক্ষা করেছেন শাকিব। এবার আর অ্যাকশন তারকা বা গ্যাংস্টার নন, এবার তাঁকে পাওয়া গেল সংগীতশিল্পী হিসেবে।
টিজার দেখে বোঝা গেছে, সিনেমাটির জন্য ওজন ঝরিয়েছেন শাকিব। চুলের কাটেও এসেছে বৈচিত্র্য। টিজারে কয়েকটি লুকে দেখা গেছে শাকিবকে। আর অ্যানিমেশন টিজারের সেই গান ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে...’ বেজেছে।
ছবিতে শাকিবের দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। তবে টিজারে কাউকে দেখানো হয়নি। তবে দেখা গেছে তারিক আনাম খানকে।
আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
টিজারের শেষ জানানো হয়েছে, এটা স্রেফ জ্যামিং আরও একটি টিজার আসছে!

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved