নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকা জেলার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, গত ১১ জুন সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে এ বিষয়ে কথা বলতে কিশোরীর বাবা অভিযুক্তের বাড়িতে গেলে সাঈদের বাবা-মা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে কিশোরীর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও জানা গেছে।
এ ঘটনায় গত ১১ অক্টোবর কিশোরীর বাবা মিঠাপুকুর থানায় অপহরণের মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-৪-এর সিপিসি-৩, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সোমবার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাঈদ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved