খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্টটির ৪৯তম আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১৬টি দল। এর মধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের ১০টি দলের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল কনফেডারেশন কনকাকাফের ছয়টি দল অংশ নেবে।
মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল। নতুন এই ফরম্যাটে কনকাকাফ অঞ্চলের দলগুলোর অংশগ্রহণের ফলে প্রতিযোগিতার পরিসর আরও বাড়বে। পাশাপাশি দুই অঞ্চলের ফুটবল শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকা। ২০১৬ সালে শতবর্ষী বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে, ২০২৪ সালের আসরে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির দল। ফলে ২০২৮ সালে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের আসরে কনকাকাফ থেকে অংশ নেওয়া ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ, গোল্ড কাপের মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই দলগুলো কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে।
যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে দেশটির উন্নত ক্রীড়া অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দেশটির বিভিন্ন শহরের স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত রয়েছে।
কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানিয়েছেন, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার পরিচয়, ইতিহাস ও ফুটবল ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালের আসরের মাধ্যমে কনমেবল ও কনকাকাফের মধ্যকার অংশীদারত্ব আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ। চোটের কারণে ওই ম্যাচে মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved