ডেস্ক নিউজ : যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটার পর এসব বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া নতুন ১০ তলাবিশিষ্ট আদালত ভবনের সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়াও দেখা যায়।
ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষ টহলও বাড়ানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। লালদিঘির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved