নাজমুল আলম নাছিমঃ: ‘২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্রের চর্চা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে রাজধানীর মিরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“২৪-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র” শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস, মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী। সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সবুজ বিপ্লব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শিহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন, নিপীড়ন ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে পরিবর্তনের পথ সুগম করেছে। জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। গণতন্ত্রকে সুসংহত করতে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের দাবিদার রাজনৈতিক দলগুলোকে আরও পরিপক্ব, দায়িত্বশীল ও বাস্তবমুখী রাজনৈতিক চর্চা করতে হবে।
সভাপতির বক্তব্যে এস. এম. বদরুল আলম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই অর্জনকে ধরে রাখতে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’
তিনি রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে জাতীয় ঐক্য, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
সঞ্চালকের বক্তব্যে মো. শিহাব উদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। এই চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকদেরও সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে হবে।’
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক উত্তরণ ও জনগণের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিপু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক দুলাল হোসেন, দপ্তর সম্পাদক এম. এ. গাফফার ও সেকেন্দার আলী, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা ও মানজারুল ইসলামসহ মিরপুর প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved