মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আগামী শনিবার (৬ জুন ২০২৬) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এস এম বদরুল আলমের মরহুম আম্মার রূহের মাগফিরাত কামনায় বাদ আসর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি Ziaur Rahman-এর স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শুক্রবার অনেক সদস্য নিজ নিজ এলাকায় অবস্থান করায় এবং বিভিন্ন ব্যক্তিগত ব্যস্ততার কারণে সকলের সুবিধার্থে অনুষ্ঠানটি শনিবার নির্ধারণ করা হয়েছে।
মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, সাংবাদিক সমাজের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভাকে সফল করবেন।
মোঃ শিহাব উদ্দিন
সাধারণ সম্পাদক
মিরপুর প্রেসক্লাব, ঢাকা।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved