আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পের পর আরও দু’টি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বড় দু’টি কম্পনের পর উত্তরাঞ্চলীয় উপকূল এলাকায় একাধিক পরাঘাত (আফটারশক) অব্যাহত রয়েছে।
ইউএসজিএসের তথ্য বলছে, শক্তিশালী ভূমিকম্পের মাত্র ১৯ মিনিট পর রাজধানী কারাকাসের কাছে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর প্রায় সাত ঘণ্টা পর একই এলাকার কাছাকাছি আরও একটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভেনেজুয়েলার সিসমোলজিক্যাল সংস্থাও জানিয়েছে, এরপর থেকে দেশটিতে এক ডজনের বেশি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের পর এ ধরনের ছোট ছোট কম্পন স্বাভাবিক ঘটনা। তবে এসব পরাঘাত কতদিন চলবে তা নির্ভর করে ভূ-চ্যুতি অঞ্চলের পরিস্থিতির ওপর।
ইউএসজিএস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি ৫ মাত্রার আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। এর ফলে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ আশপাশের অঞ্চলগুলোতে নতুন করে কম্পনের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved