ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের ময়নাতদন্ত শেষ হয়েছে।
শুক্রবার কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়। এদিন সন্ধ্যায় সাতজনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে ছয়জনের মরদেহ কফিন বন্দি করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। একজনের মরদেহ শববাহী গাড়িতে তোলা হয়।
তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য। তারা হলেন দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সি সন্তান শর্ণশীষ দত্ত এবং তার শশুর মো. আকরাম আলী।
আর ঢাকার সাভারের আহমেদ বাবু, সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান এবং সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকারের মরদেহও পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা সেই মরদেহ নিয়ে রাতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ে আসেন। সেখান থেকে তাদের ‘নো অবজেকশন’ সার্টিফিকেট (এনওসি) প্রদান করার প্রক্রিয়া চলছে। পরবর্তী ধাপ হিসেবে ‘ফরেইনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)-এর অনুমতিপত্র সংগ্রহ করবেন। পরে ছয়জনের মরদেহ নিয়ে স্বজনরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। আর সাতক্ষীরার রেবতী সরকারের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ সৎকার করা হবে কলকাতার নিমতলা শ্মশানে।
এও জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বেনাপোল সীমান্ত দিয়ে। সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved