বিনোদন ডেস্ক : তৃতীয় সংসারেরও ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা।
রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর তারা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি।
পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিসর ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন ন্যান্সি। জীবনের এই নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ের পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে; সেই সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করলে ২০২১ সালে দ্বিতীয় সংসারটিরও সমাপ্তি ঘটে এবং সেই সংসারে নায়লা নামে আরেকটি কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীতশিল্পী।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved