বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই জল্পনায় নতুন করে ঘি ঢাললেন কোমল নিজেই। নিজের আসন্ন ছবি ‘রূপা’র প্রচারে গোবিন্দর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর তাতেই আবারও আলোচনায় এই দুই তারকা।
কোমলের বলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘রূপা’ ছবির মাধ্যমে। ছবিটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘রূপার সুন্দর কিছু ঝলক।’ তবে ছবির দৃশ্যগুলো প্রকাশ্যে আসতেই নজর কাড়ে গোবিন্দ ও কোমলের ঘনিষ্ঠ উপস্থিতি।
ছবিগুলোতে কখনো পাশাপাশি দাঁড়িয়ে, কখনো একে অপরকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যায় তাঁদের। একটি ছবিতে পেছন থেকে কোমলকে ধরে রেখেছেন গোবিন্দ। অন্য ছবিতে অভিনেত্রীর কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি।
আবার কোথাও দুজনকে হাত ধরে একসঙ্গে হাঁটতেও দেখা গেছে। তাঁদের চোখেমুখের অভিব্যক্তি ও ঘনিষ্ঠ ভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
ছবিতে গোবিন্দর পরনে ছিল সাদা ব্লেজার, কালো ট্রাউজার ও বড় আকারের সানগ্লাস। অন্যদিকে কোমলকে দেখা গেছে ল্যাভেন্ডার রঙের শাড়ি ও নীল কারুকাজ করা বেগুনি ব্লাউজে। ছবিগুলো মূলত আসন্ন সিনেমার প্রচারের জন্য হলেও তাঁদের কথিত প্রেমের গুঞ্জন আবারও সামনে নিয়ে এসেছে।
যেভাবে শুরু বিতর্ক
গোবিন্দ ও কোমলের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ‘রূপা’ ছবির ঘোষণা আসার পর থেকেই। তবে গণেশ চতুর্থীতে মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে কোমলের কপালে সিঁদুর দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা।
পরে সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ এসব গুঞ্জনকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর বক্তব্য, ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের আলোচনা ছড়ানো হচ্ছে।
অন্যদিকে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজাকে উদ্দেশ্য করে কোমলও একসময় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যে ঘর আগে থেকেই ভাঙা, সেখানে কেউ আর ঘর ভাঙতে পারে না।’ এরপর বিষয়টি নিয়ে সুনীতা ও কোমলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে আসে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved