বিনোদন ডেস্ক : বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী ‘কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’। শুক্রবার শিল্পকলা একাডেমির সামনে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন নাট্যজন আব্দুল আজিজ ও লাকী ইনাম, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, বাংলাদেশ থিয়েটারের অধিকর্তা খন্দকার শাহ আলম এবং ফাতেমা ফারজানা চৌধুরী সুমিসহ বিশিষ্টজনেরা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে নাট্যশালার লবিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন উদীয়মান শিল্পীরা। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’র ৪৮তম প্রদর্শনী।
উৎসবের প্রথম পর্ব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এ পর্বে অংশ নিচ্ছে দেশের ১১টি নাট্যদল। দলগুলোর নাটক হলো—থিয়েটার বেইলী রোডের ‘বারামখানা’, দেশ নাটকের ‘নৃত্য পুরাণ’, বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’, নাটতীর্থের ‘দ্বীপ’, নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, স্বপ্নদলের ‘হরগজ’, নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি’ ও ‘নন্দিনী’, ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টীমার’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’, দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাদর’ এবং নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’।
নাটকের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে মূল মিলনায়তনের সামনের উন্মুক্ত মঞ্চে থাকছে নৃত্য, সংগীত, আবৃত্তি ও পথনাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে নাটকের প্রদর্শনী।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved