ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশে কোনো স্থান নেই এবং তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কেবল গোপালগঞ্জেই পালিত হয়েছে। তবে সারা দেশে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়েই প্রতিবাদ জানানো হচ্ছে। এরই অংশ হিসেবে বরিশালে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved