আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্মাণাধীন তারবেলা বাঁধের পঞ্চম সম্প্রসারণ প্রকল্পে (টি-৫) পাথরের স্তর বা সুরক্ষা বাঁধ ধসে পড়ার পর সেখানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সংযোগ সুড়ঙ্গে খননকাজ চলার সময় দুর্বল পাথরের স্তর ধসে এ দুর্ঘটনা ঘটে। ফলে জলাধারের পানি প্রবল বেগে টানেল ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রবেশ করে।
পানির তীব্র স্রোতে এক স্থানীয় শ্রমিক ভেসে গেলেও পরবর্তীতে তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা বড় হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই জরুরি অবস্থা ঘোষণা করে দেশি-বিদেশি সকল প্রকৌশলী ও নির্মাণশ্রমিককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ওয়াপদা আরও জানিয়েছে, ইতোমধ্যে প্রকল্প এলাকার পানি পুরোপুরি নিষ্কাশন করা হয়েছে। ফলে নিচের দিকের নির্মাণকাজের এলাকায় নতুন করে আর পানি প্রবেশ করছে না। একই সঙ্গে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশনের কাজও শুরু হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে দেশটির হরিপুর এলাকার ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ প্রকল্প কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ধসের কারণে টানেল, বিদ্যুৎকেন্দ্র ও কাজের এলাকার অন্যান্য স্থাপনার কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রকল্পের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াপদার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী ও ঠিকাদাররা যৌথভাবে কাজ করছেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved