স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মিরপুর প্রেসক্লাব।
এক শুভেচ্ছা বার্তায় মিরপুর প্রেসক্লাবের সভাপতি মো: বদরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার এক মহান শিক্ষা। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
নেতৃদ্বয় দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবাই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দ উপভোগ করুন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও সহানুভূতির হাত বাড়িয়ে দিন। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে।”
তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও শান্তিময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এ প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved