ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে পেস আক্রমণ। স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন পেসারকে না পাওয়ায় কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে নাহিদ রানার চোটে বোলিং আক্রমণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা তুলে ধরেছেন তাসকিন আহমেদ। সতীর্থকে মিস করার কথা জানিয়ে নাহিদ রানাকে বিশ্ব ক্রিকেটের ‘বড় হুমকি’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। শরিফুল ইসলামও দলে না থাকায় বাংলাদেশের পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দিয়েছে। ফলে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের ওপর বাড়তি দায়িত্ব পড়তে যাচ্ছে।
নাহিদ ও শরিফুল দুজনই থাকলে বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো হতে পারত বলে মনে করেন তাসকিন। তবে তাদের অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি। বরং যারা আছেন, তাদের নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করছেন তাসকিন, নাহিদ ও শরিফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। তবে আমরা ভালো করার আশা করছি।
বাংলাদেশের পেস আক্রমণে নাহিদ রানার গুরুত্ব তার গতি ও বাউন্সেই সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে এ দুই অস্ত্র দিয়ে নিজেকে আলাদা করে মেলে ধরেছেন এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদের উপস্থিতি বাংলাদেশের বোলিংয়ে বাড়তি বৈচিত্র্য আনতে পারত। তার অনুপস্থিতিতে সেই দায়িত্ব এখন তাসকিনসহ অন্য পেসারদের কাঁধে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। তবে টেস্টে অস্ট্রেলিয়ার কন্ডিশনে লড়াইটা যে একেবারেই ভিন্ন, তা উপলব্ধি করছেন তাসকিন আহমেদও। নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গিয়ে নিজেদের সেরাটা দেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved