আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে তার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন খুরেলসুখ।
পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্ঘাটনের স্বার্থে বিরোধী দল তার সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে। তিনিও এ দাবির সঙ্গে একমত হয়েছেন। অভিযোগের তদন্তের মাধ্যমে নিজের হারানো সম্মান পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া খুরেলসুখ অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের মাধ্যমে প্রেসিডেন্টের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved