বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এক শিক্ষার্থীর করা হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এর আগে এ মামলায় তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিলীপ আগরওয়ালা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক তথ্য গোপন করেছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার, তাদের নাম-ঠিকানা শনাক্ত এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে বুধবার (২১ অক্টোবর) একই মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। ওই দিন পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। মামলাটি করা হয় ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায়।
এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে আন্দোলনের সময় গুলিতে আহত হন শিক্ষার্থী আ. জব্বার।
দিলীপ কুমার আগরওয়ালা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved