ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বাসাবাড়ির ছাদ, ড্রেন ও আশপাশে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে মতিঝিলে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, বাসাবাড়ির ছাদে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই। সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় তিনি বিরোধী দলকে জনভোগান্তি তৈরি হয়, এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এক দফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল।
গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। গণতন্ত্রকে নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান। এছাড়া জাতিসংঘে সারা বিশ্ব ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান আবদুস সালাম।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved