পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুদ রয়েছে। তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে নানা সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।
ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন, এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট কাটাতে শূন্য পদে নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হয়। ফলে জেলার চা বাগানগুলোতে বাড়তি সারের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে জেলায় আলু চাষও বেশি হওয়ায় এসব ফসলের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে।
সার নিয়ে গুজব কিংবা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, সারের সরবরাহ, মজুদ, বিতরণসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং সার ডিলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved