ডেস্ক নিউজঃ সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সময়ের মধ্যে ৫টি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে। এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে।
তিনি বলেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি। শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি।
তারেক রহমান বলেন, দেশ পরিচালনার জন্য বিএনপিকে বিগত নির্বাচনে এদেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই দলের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা। সেজন্যই আমাদের ম্যানিফেস্টোতে শিল্পোদ্যোক্তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের অন্তর্ভুক্ত করেছি। যাতে তারা ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। এমনকি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি। সেটা বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved