বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ। আরও তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।
শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছায়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু ও নতুন বাচ্চার জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুষ্কালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে, কিন্তু তাদের জেব্রা নেই। আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে।
পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে বুধবার রাতে একটি ট্রাকে বিশেষ কায়দায় ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ওই ট্রাকেই তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়।
বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা বাড়তি আনন্দ পাবেন। বাঘগুলো সুস্থ-স্বাভাবিক রয়েছে এবং খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি সম্পূর্ণ সুস্থ এবং সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালন করা হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে।
সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটিকে আপাতত আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য দেওয়া হবে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved