আন্তর্জাতিক ডেস্কঃ স্মার্ট চশমা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নকল করে দক্ষিণ কোরিয়ার জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় প্রথম হয়েছিলেন এক পরীক্ষার্থী। পরে নিজেই নকলের কথা স্বীকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত পরীক্ষার দুটি ধাপেই সর্বোচ্চ নম্বর পান ওই ব্যক্তি। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে স্মার্ট চশমা ব্যবহার করে নকলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে আইনজীবীর মাধ্যমে নকলের বিষয়টি স্বীকার করেন তিনি। রোববার সকালে তার আইনজীবীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তি পাওয়ার কথা জানিয়েছে সিউল মেট্রোপলিটন পুলিশ। এরপর বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন ওই পরীক্ষার্থী। সেখানে তিনি জানান, একটি ছোট ক্যামেরার মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।
নিজের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আগের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার পর আর্থিক সমস্যায় পড়েছিলেন। অর্থ উপার্জনের পাশাপাশি মা-বাবাকে হতাশ না করার চাপ থেকেও এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
এদিকে, ভবিষ্যতে অন্য কেউ যেন একই পদ্ধতি অনুসরণ করতে না পারেন, সে কারণে নকলের কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তার আইনজীবী।
পরীক্ষাটির আয়োজক সংস্থা কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন পরিষেবা (এইচআরডিকে) জানিয়েছে, পরীক্ষা চলাকালে কক্ষে দুজন পরিদর্শক দায়িত্বে ছিলেন। তা সত্ত্বেও কীভাবে ওই পরীক্ষার্থী প্রযুক্তির সহায়তায় নকল করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক সময়ে স্মার্ট চশমা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। গত মাসে গ্যাস প্রকৌশলী সনদ পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করা এক পরীক্ষার্থীকে শনাক্ত করে সংস্থাটির এআই-চালিত নজরদারি ব্যবস্থা।
এ ছাড়া গত অক্টোবরে সরকার ঘোষণা দেয়, দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্মার্ট চশমার সাহায্যে নকল করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে।
এএফপির তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এমন ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্টের কার্যালয়ও।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ লিম কোয়াং-হিউন সাংবাদিকদের জানান, এ ধরনের প্রযুক্তিনির্ভর নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ চলছে। এ নিয়ে আলোচনা করতে রোববার বিকেলে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved