আন্তর্জাতিক ডেস্ক : চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতি’ নিয়ে তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকে ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারক সম্পর্কিত সবশেষ অগ্রগতি নিয়ে মতামত বিনিময় ও আলোচনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং এই তিন দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে বিবৃতি দিয়েছেন, যার সুনির্দিষ্ট শর্তাবলী প্রকাশ্যে প্রকাশ করা হয়নি।
গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি প্রতিপক্ষের বেইজিং সফরের পর চলমান আলোচনাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এদিকে ক্রেমলিন মার্কিন সৈন্য ও সরঞ্জামের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। তবে ইরানের ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বিজয় না আসা পর্যন্ত তেহরান দৃঢ় থাকবে বলে জানিয়েছেন।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং তেহরান তার অবস্থানে অটল থাকবে বলে অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে গালিবফ বলেছেন, তারা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং কোনো অপরাধ বা নিষ্ঠুরতা থেকে বিরত থাকেনি।
তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধের বীর ও নির্যাতিত শহীদদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা আমাদের প্রিয় ইরানের গৌরব ও চূড়ান্ত বিজয়ের জন্য শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকব।
সূত্র: সিএনএন, আলজাজিরা।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved