ডেস্ক নিউজঃ ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তাঁদের মধ্যে মাত্র দুজন দেশে ফিরতে পেরেছেন। এখনো ছয়জন যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এসআরবির তথ্য অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ভালো বেতনের চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমান এসব বাংলাদেশি। কিন্তু সেখানে পৌঁছানোর পর চাকরি দেওয়ার পরিবর্তে তাঁদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। একটি মানব পাচার চক্র প্রতারণার মাধ্যমে তাঁদের সেখানে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে ড্রোনের নিচে বাংলাদেশিদের পাঠানো হতো। এভাবে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধারের সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বলে জানানো হয়েছে।
এসআরবি আরও জানায়, পাচার চক্রের ফাঁদে পড়া ছয় বাংলাদেশি এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। অন্য দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির এক সদস্য। এ ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ যেন না পড়েন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved