খেলাধুলা ডেস্কঃ আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস। ফাইনালে টিম ক্রাইম টাইটান্সকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন ময়দান মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফয়সাল। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মনি আচার্য।
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও সংগঠনটির সাবেক সহসভাপতি শাহীন আবদুল বারী উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যুবসমাজকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য সরকার দেশব্যাপী খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক বলেন, ক্রীড়ামোদী নতুন প্রজন্ম গড়ে তুলতে ব্যবসায়ীসহ সমাজের বিত্তশালীদের আরও এগিয়ে আসতে হবে। এতে মেধাবী তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কাজ করতে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়নে সাংবাদিকদের খেলাধুলায় আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, মাদক ও মোবাইল আসক্তিমুক্ত তরুণসমাজ গঠনে ক্র্যাবের এ আয়োজন সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved