নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মিরপুর প্রেসক্লাব।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হ্নীলা আলফালা একাডেমিক স্কুলের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সাংবাদিক জামাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাঁকে নির্মমভাবে মারধর করে হ্নীলা মেমোরিয়াল কলেজের পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনার পর মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, একজন সংবাদকর্মীর ওপর এ ধরনের নৃশংস হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায় মিরপুর প্রেসক্লাব।
মিরপুর প্রেসক্লাব আহত সাংবাদিক জামাল উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved