ক্রীড়া ডেস্ক : এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। প্রথম গোলরক্ষক হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। একই সঙ্গে ইরানের পঞ্চম খেলোয়াড় হিসেবে এশিয়ার সেরার পুরস্কার জিতলেন তিনি।
বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেইরানভান্দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১৯৯৪ সালে এই পুরস্কার চালুর পর ইরানের পঞ্চম ফুটবলার হিসেবে এশিয়ার বর্ষসেরা হলেন বেইরানভান্দ। এর আগে দেশটির হয়ে এই স্বীকৃতি পেয়েছেন খোদাদাদ আজিজি, আলি দাইয়ি, মেহদি মাহদাভিকিয়া ও আলি কারিমি।
জাতীয় দল ও ক্লাবের হয়ে বিবেচিত সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরার লড়াইয়ে বেইরানভান্দ পেছনে ফেলেছেন সৌদি আরবের দুই ফুটবলার ফেরাস আল-বারিকান ও সেলিম আল-দাওসারিকে।
গত বিশ্বকাপেও ইরানের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান এই গোলরক্ষক। যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাঁর দলকে। তিন ম্যাচেই পুরো সময় খেলেছিলেন বেইরানভান্দ। নিউজিল্যান্ডের সঙ্গে ২-২, বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য এবং মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান।
এদিকে নারী ফুটবলে এশিয়ার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার ফরোয়ার্ড কিম কিয়ং ইয়ং।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved