আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপস (উভচর অবতরণকারী সামরিক ইউনিট) মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক শক্তি ইরানের আশপাশে অবস্থান নেবে বলে আল-জাজিরাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার গণমাধ্যমটির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট তার স্ট্রাইক গ্রুপ নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।
এ ছাড়া মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও সোমবার সান ডিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ইউনিটের সঙ্গে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী সামরিক ইউনিট মোতায়েন থাকবে।
মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করতে পারলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved