আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তাইজ শহরের পশ্চিমে আল-আশাব এলাকায় হুথিদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ছাড়া সাবর আল-মাওয়াদিম জেলার বারদাদ এলাকায় হুথি যোদ্ধাদের অবস্থান এবং ধুবাব জেলার আল-দাসা এলাকায় একটি হুথি সামরিক যান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তাইজের ধুবাব জেলার খালিদ ইবনে আল-ওয়ালিদ চেকপোস্টে হুথি সদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনীর আর্টিলারি ইউনিট। এতে হুথি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের সঙ্গে মিত্র বাহিনীগুলোও তাইজের বিভিন্ন ফ্রন্টলাইনে হুথিদের হামলা প্রতিহত করতে কাজ করছে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved